শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

বিবিসির শীর্ষ সাংবাদিকদের নিষিদ্ধ করল রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেন নিয়ে ‘পক্ষপাতমূলক’ সংবাদ প্রকাশের অভিযোগে যুক্তরাজ্যের বেশ কয়েকজন শীর্ষ সাংবাদিককে নিষিদ্ধ করেছে রাশিয়া।

বিবিসি জানিয়েছে, রুশ সরকারি কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাব দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন বিবিসির ক্লাইভ মাইরি, ওরলা গুয়েরিন ও নিক বেক। তারা প্রত্যেকে ইউক্রেন পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন।

শীর্ষ ২৯ ব্যক্তির ওই তালিকায় ২০ জন প্রতিরক্ষা বিশেষজ্ঞ ছাড়াও আছেন বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভি।

বিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ মাধ্যমটি ‘স্বাধীন এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ অব্যাহত রাখবে’।

এ ছাড়া স্কাই টিভি, টাইমস, গার্ডিয়ান, চ্যানেল ফোর ও আইটিভির সাংবাদিকদেরও নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। অন্যদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পক্ষপাতমূলক খবর প্রচার করে ব্রিটিশরা রুশ ফোবিয়াকে উসকে দিচ্ছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা ইচ্ছাকৃত মিথ্যা ও একতরফা তথ্য প্রচারে জড়িত।

ভবিষ্যতে তালিকা সম্প্রসারণের কাজ অব্যাহত থাকবে বলে জানায় মস্কো। রাশিয়া ইতোমধ্যে কয়েকশ’ নির্বাচিত ব্রিটিশ এমপিকেও নিষিদ্ধ করেছে।

রাশিয়ার যুদ্ধ মূলত পশ্চিমের সঙ্গে ছায়াযুদ্ধ। রাশিয়া কখনোই চায়নি, তার সীমান্তবর্তী দেশগুলো ন্যাটোর সদস্য হোক। কিন্তু পোল্যান্ড ও বাল্টিক দেশকে (ইস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া) ন্যাটোর সদস্য করা হয়েছে। এসব দেশের ন্যাটোভুক্তি নিয়ে রাশিয়ার কোনো অসন্তোষ আমলে নেয়নি মার্কিন নেতৃত্বাধীন জোটটি। তাই গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

সূত্র: বিবিসি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ