শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

লিভ টুগেদারে জন্ম নেয়া ‘অবৈধ’ সন্তানও পাবে পৈতৃক সম্পত্তি : ভারতের সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘লিভ টুগেদার’ সম্পর্কের মাধ্যমে জন্ম নেয়া অবৈধ সন্তানকে পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না বলেএক রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

এর আগে কেরালার হাই কোর্টের এক রায়ে উল্লেখ করা হয়েছিল, আইন বিবাহের পক্ষে এবং বিবাহ বহির্ভূত  অবৈধ সম্পর্কের বিরুদ্ধে। সেই রায় খারিজ করে উচ্চ আদালত বলেছে, ‘যদি কোনো পুরুষ ও মহিলা দীর্ঘ দিন একসাথে বসবাস করেন, তবে তাদের  ‘অবৈধ’ সন্তান পৈতৃক অধিকার পাবে।’

এ বিষয়ে বিচারপতি এস আব্দুল নাজির ও বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ বলেছে, ‘বহু বছর ধরে যদি কোনো পুরুষ ও মহিলা ‘স্বামী-স্ত্রী’র মতো লিভ টুগেদার করেন, তাহলে তারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ বলে ধরে নেয়া হবে।’

২০০৯ সালে নিম্ন আদালতের রায় খারিজ করেছিল কেরালা হাই কোর্ট। দীর্ঘ দিনের বিবাহ বহির্ভূত সম্পর্কের অবৈধ ছেলে সন্তানকে পৈতৃক সম্পত্তির ভাগ দেয়ার আর্জি মঞ্জুর করেছিল নিম্ন আদালত। কেরালা হাই কোর্টের রায় খারিজ করে নিম্ন আদালতের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ