মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কুড়িগ্রাম-সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রাম ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কাটেনি বানভাসি মানুষের। বাড়িঘর থেকে পানি নামতে শুরু করলেও রাস্তাঘাট তলিয়ে আছে এখনও। এছাড়া ফসলি জমি থেকে পানি নামতে শুরু করায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন।

কমছে যমুনা নদীর পানি। তবে এখনো দুর্ভোগ কমেনি সিরাজগঞ্জের ৫ উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষের। চলতি বন্যায় পানিতে তলিয়ে যায় জেলার ৮০টি শিক্ষা প্রতিষ্ঠান। শ্রেণিকক্ষে পানি ওঠায় বন্ধ রয়েছে পাঠদান।

টাঙ্গাইল: এদিকে টাঙ্গাইলের বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে গবাদি পশুর খাবার সংকট। জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে কৃষকের সবজি ক্ষেত। তবে এসব এলাকায় এখনও কোনো প্রকার সরকারি ত্রাণ সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ বানভাসি মানুষের।

কুড়িগ্রাম: পানি নামতে শুরু করেছে কুড়িগ্রামের চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা থেকে। পানি সরে গেলেও বিধ্বস্ত ঘরবাড়ি। অনেকের ঘরে চুলা জ্বলেনি এখনও।

এদিকে নিম্নাঞ্চলের বিভিন্ন পথঘাট এখনও পানিতে তলিয়ে থাকায় ভেলায় চড়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ