মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

৪৫ টন ত্রান নিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে যশোর জেলা ইমাম পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান মুমতাজী
যশোর থেকে>

সকাল ১০ টায় জেলা প্রেসক্লাব যশোরের সামনে থেকে সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত অসহায় মানুষের সাহায্যার্থে সংগৃহীত ৪৫ টন ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ নিয়ে ইমাম পরিষদের জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা বেলায়েত হোসেনের নেতৃত্বে ২৪ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল রওনা হয়।

আজ (২৭ জুন) সোমবার রওনা হওয়ার প্রাক্কালে জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর সভাপতিত্বে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক জনাব মোঃ তামিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাউল ২০ টন ডাল ৪ টন চিড়া ৪ টন চিনি ২ টন লবণ ৪ টন আলু ৬ টন তৈল ২ টন বিস্কুট সেলাইন ঔষধ নতুন কাপড় শাড়ি লুঙ্গি সহ প্রায় ৪৫ টন মালামাল ও নগদ অর্থ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কওমি মাদ্রাসা পরিষদের সেক্রেটারি জেলা ইমাম পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুল মান্নান,যশোর জেলা ফতোয়া বোর্ডের সভাপতি জেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মুফতি মুজিবুর রহমান, খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ, মাওলানা নাজির উদ্দিন, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতী হাফিজুর রহমান, মুফতি কামরুল আনোয়ার নাইম, মুফতি আবদুর রহমান এযাযী, মুফতি আমানুল্লাহ কাসেমী,মুফতি ওবায়দুল্লাহ সাকির, মুফতি আব্দুল হান্নান সহ থানা ও নগর কমিটির নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ