মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হাতিয়াতে মাছ ধরার ট্রলারসহ ১৮ জেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার অপরাধে নোয়াখালীর হাতিয়ায় একটি মাছ ধরার ট্রলারসহ ১৮ জন জেলকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

শুক্রবার (১ জুলাই) দুপুরে চরচেঙ্গা এলাকার নদী থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জব্দকৃত মাছ নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে।

হাতিয়া কোস্টগার্ড জানায়, দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে হাতিয়ার সামুদ্রিক এলাকা চরচেঙ্গা সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি দল। নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মৎস্য আহরণ করা অবস্থায় ১টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ ১৮ জন জেলেকে আটক করা হয়।

এসময় তাদের ট্রলার থেকে ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরবর্তীতে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ১৮ জন জেলেকে দশ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। একইসাথে জব্দকৃত মাছ চল্লিশ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ অভিযান অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ