শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। ১০০টি কার্টনে মোট ৭০০ কেজি আনারস পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ফলগুলো হস্তান্তর করা হয়েছে।

আনারসগুলো গ্রহণ করেছেন চট্টগ্রামস্থ ভারতের সহকারী হাইকমিশনের অ্যাটাচে (ভিসা) মনিষ সিং। এ সময় আগরতলা ও আখাউড়া স্থলবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মনিষ সিং বলেন, যথাযথ প্রক্রিয়ায় উপহারগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আম পাঠানো হয়েছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে পাঠানো হয়েছিল ৮০০ কেজি আম। কিছুদিনের মধ্যেই এবার ৭০০ কেজি আনারস উপহার আসলো প্রধানমন্ত্রীর কাছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ