শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

মালদ্বীপ ছাড়লেন গোতাবায়া রাজাপাকসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিছুক্ষণ আগেই মালদ্বীপ ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি মালদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করেছেন।

মঙ্গলবার গভীর রাতে তিনি তার স্ত্রী এবং দুই নিরাপত্তা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে কলম্বো থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নেন। সেখান থেকে বুধবার শেষের দিকে তার সিঙ্গাপুরে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে তিনি যাননি।

এদিকে দেশত্যাগের আগে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে গেছেন গোতাবায়া রাজাপাকসে। শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভের কারণে দেশ ছাড়তে বাধ্য হন গোতাবায়া।

তবে গোতাবায়া রাজাপাকসে এখনও পদত্যাগ করেননি। বুধবারই তার পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ছিল। দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনেও এ বিষয়টি নিশ্চিত করেছিলেন।

কিন্তু বৃহস্পতিবার সকালের মধ্যেও গোতাবায়ার পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি। বুধবার স্পিকার জানিয়েছিলেন যে, পূর্বের ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্ট আজই পদত্যাগপত্র হস্তান্তর করবেন।

প্রেসিডেন্ট নিজেই তাকে এ কথা জানিয়েছেন। সে সময় স্পিকার আরও জানান, আগামী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ