শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

ভারীবর্ষণে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ৯৯, আরও বৃষ্টিপাতের পূর্বাভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (১৫ জুলাই) ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে রাজ্যটিতে বন্যার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে। এখনও নিখোঁজ ৩ জন। নিরাপদ স্থানে সরানো হয়েছে সাত হাজার ৯৬৩ জনকে। মারা গেছে ১৮১টি গবাদি পশুও। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি বিষয়টি নিশ্চিত করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ভুক্তভোগীদের সহায়তায় মোট ১৪টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল এবং মহারাষ্ট্রের ছয়টি বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামী কয়েকদিনে মহারাষ্ট্রে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর।

এরই মধ্যে পালঘর, পুনে, সাতারায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে মুম্বাই, ঠাণে, রায়গড়, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, নাসিক, কোলাপুর, অমরাবতী, নাগপুর, ওয়ার্ধা, গড়চিরোলিতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ