শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৬০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, এরমধ্যে ঢাকায় ৫৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আজ (শনিবার) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭৬ জন এবং অন্যান্য বিভাগে ৪৪ জন রোগী ভর্তি রয়েছেন।

এ পর্যন্ত সারা দেশে মোট ১ হাজার ৬৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; ঢাকায় সর্বমোট ভর্তি হয়েছেন ১ হাজার ৪৫৬ জন এবং ঢাকার বাইরে ২১৪ জন। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪৯ জন। এরমধ্যে ঢাকার ১ হাজার ২৭৯ জন এবং ঢাকার বাইরের ১৭০ জন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ