শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

১২টি হজ ফ্লাইটে দেশে ফিরেছেন ৪ হাজার ৩৩২ জন হাজী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র হজ পালন শেষে ১২টি ফিরতি হজ ফ্লাইটে ৪ হাজার ৩৩২ জন হাজী দেশে ফিরেছেন। হজ বুলেটিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের ৫টি ও সৌদি এয়ারলাইন্সের ৬টি এবং এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১টি বিমানে শুক্রবার রাত ২টা পর্যন্ত এসব হজ যাত্রীরা দেশে ফিরেছেন।

বাংলাদেশ হজ অফিস মক্কায় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলামের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা বিষয়ক প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজীদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আগামী ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের হাজীদের হজ ফ্লাইট পরিচালিত হবে। গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে।
চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩জন, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪ টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ২৪ হাজার ৪১২ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সৌদি আরবে এ পর্যন্ত বাংলাদেশের ৬ জন নারীসহ ২০ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ১৬ জন, মদিনায় ৩জন ও জেদ্দায় ১জন হজযাত্রী ইন্তেকাল করেন।

গত ১৪ জুলাই ঢাকা জেলার ফারজিন সূলতানা (৪০) পবিত্র মদিনা আল-মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ