শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

জরুরি অবস্থা জারি করলেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে দেশটিতে আজ থেকে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিক্রমাসিংহে একটি গেজেট নোটিশ জারি করেছেন। খবর কলম্বো গেজেটের।

এতে তিনি বলেছেন- জননিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষা ও সম্প্রদায়ের জীবনের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবাগুলোর রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সংসদে অনুষ্ঠিত ভোটের আগে জরুরি অবস্থার এই ঘোষণা এলো। আগামী ২০ জুলাই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। মঙ্গলবার সংসদে মনোনয়ন গ্রহণ করা হবে ও বুধবার প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের মুখে সম্প্রতি পদত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গত শনিবার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে পালিয়ে তিনি দেশ ছাড়েন।

গোতাবায়া মালদ্বীপে পালিয়ে যাওয়ার পরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাজার হাজার মানুষ ভিড় করেন। এই পরিপ্রেক্ষিতে গত ১৩ জুলাইও দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ