শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর আগাম জামিন আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় উচ্চ আদালত থেকে ৪২ দিনের জামিন শেষে আদালতে হাজির হয়ে পুনরায় আগাম জামিন চেয়েছেন ইসলামী আলোচক মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে পিরোজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেন তিনি। এ সময় আদালতের বিচারক সাদেকুর রহমান আগামী ২৪ জুলাই তার জামিন শুনানির তারিখ ধার্য করেন।

উচ্চ আদালত থেকে নেওয়া তার ছয় সপ্তাহের জামিন বৃহস্পতিবার (২১ জুলাই) শেষ হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি খান মো. আলাউদ্দিন এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় করা মামলার আসামি মাওলানা হাফিজুর রহমানের নামে চারটি মামলা চলমান। তিনি উচ্চ আদালত থেকে ৪২ দিনের জামিনে আছেন। বৃহস্পতিবার তার জামিনের সময়সীমা শেষ হবে। এজন্য ফের জামিন চেয়ে আবেদন করেন তিনি। আদালত জামিন শুনানির জন্য ২৪ জুলাই দিন ধার্য করেছেন।

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব আহসানসহ তার ভাইয়েরা বর্তমানে কারাগারে। এরই মধ্যে তাদের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে জেলা প্রশাসকের আওতায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ