শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টিকিট কালোবাজারির অভিযোগে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেন আটকে যাত্রীরা বিক্ষোভ করায় ঢাকা থেকে সারাদেশে রেল চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা।

এ কারণে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীসহ যাত্রীরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন। ফলে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এখনো আটকে আছে। এ কারণে নারায়ণগঞ্জ ব্যতীত ঢাকা থেকে সারাদেশ কোনো ট্রেন যেতে পারছে না। তবে সারাদেশ থেকে ঢাকায় ট্রেন আসতে পারছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, আজ সকাল থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীরা বিক্ষোভ করছেন। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে খোঁজখবর নিতে আমাদের একটি টিম ঘটনাস্থলে রওনা দিয়েছে।

'শুনেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরা টিকিটের জন্য বিমানবন্দর স্টেশনে গিয়েছিলেন। তাদের অভিযোগ, স্টেশনে যাত্রী বেশি, টিকিট নেই। যাত্রীদের কাছ থেকে টিকিট কালোবাজারির যে অভিযোগ এসেছে, সেই অভিযোগ আমরা ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখব', বলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ