শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

বিশ্বে করোনায় আরও ১৫৮৪ মৃত্যু, আক্রান্ত বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৫ হাজার ৭২১ জন; যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় পৌনে ৪ লাখ। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৪ জনের।

বুধবার (২০ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার ৩৭৪ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৯১ হাজার ৩৪৬ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৯৯ জনের এবং শনাক্ত হয়েছে ৭৫ হাজার ২৫৭ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৫৮ হাজার ২২৫ জন এবং মৃত ৩৭৮ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ২০ হাজার ৬৮৩ জন এবং মৃত্যু ১৭৬ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৭ হাজার ১৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের। জাপানে মৃত ১৬ জন এবং আক্রান্ত ৭৯ হাজার ৬৩৩ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৭৫ জন এবং আক্রান্ত ৫০ হাজার ৪৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ২০০ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ১২৫ জন এবং ১৮ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৭৪ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ