শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

বুধবার লোডশেডিং কোথায় কখন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয়ে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালু হয়েছে। তবে কোন এলাকায় কখন লোডশেডিং তার সময়সূচি আগেই জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশ মোতাবেক বুধবার (২০ জুলাই) লোডশেডিংয়ের সময়সূচির তালিকা প্রকাশ করেছে ঢাকার দুই বিদ্যুৎ বিতরণ কোম্পানি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো)।

এই দুই কোম্পানির ওয়েবসাইট ভিজিট করে নির্দিষ্ট লিঙ্কে গেলে লোডশেডিংয়ের সম্ভাব্য সময়সূচি জানতে পারবেন গ্রাহকরা।

তবে বুধবারের লোডশেডিংয়ের সময়সূচির সম্ভাব্য তালিকা এখনো ওয়েবসাইটে প্রকাশ করেনি বিদ্যুৎ বিতরণের অন্য চার কোম্পানি- নেসকো, পিডিবি, আরইবি ও ওজোপাডিকো।

বুধবারের ডিপিডিসির লোডশেডিংয়ের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

বুধবারের ডেসকোর লোডশেডিংয়ের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে দেশে।

সোমবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য নামাজের সময় ছাড়া প্রতিটি মসজিদের এসি, দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অফিসের সভাগুলোও অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাড়িতে তেলের ব্যবহার কমাতে হবে। ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রাখা হবে। পেট্রোল পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে এবং বিদ্যুতের ব্যবহার কমাতে হবে। এ ছাড়া সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ