শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

মঙ্গলবার টিকার বুস্টার ডোজ পেলেন ৫৬ লাখের বেশি মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রমণ রোধ এবং টিকা কার্যক্রম জোরদার করার জন্য মঙ্গলবার সারাদেশে বুস্টার ডোজ দিবস পালন করে স্বাস্থ্য অধিদপ্তর। ১৮ বছর ও তদূর্ধ্ব সকল নাগরিককে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ পুশ করা হয়। এ দিন ৫৬ লাখের বেশি মানুষকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন তিন কোটি ৬১ লাখেরও বেশি মানুষ। এদিন দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ২ লাখ ২৪ হাজার মানুষ।

এতে আরও বলা হয়েছে, দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৯৫ লাখ ৮৬ হাজার ৭২১ জন। এ ছাড়া দুই ডোজ টিকা পেয়েছিন ১২ কোটি ১ লাখ ৫ হাজার ৪২৩ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন তিন কোটি ৬১ লাখ ৯০ হাজার ৮১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত দেশে ভাসমান জনগোষ্ঠীর ৩ লাখ ৭৩ হাজার ২০৭ জন টিকার আওতায় এসেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ