সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

রনির অভিযোগে সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৪দিন ধরে প্ল্যা-কার্ড নিয়ে রেলস্টেশনের ফ্লাটফরমে অবস্থান নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে মহিউদ্দিন রনির অভিযোগের সত্যতা মেলায় সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে অধিদপ্তরের সম্মেলনকক্ষে শুনানির পর এ রায় দেয় অধিদপ্তর। নিয়মঅনুসারে অভিযোগকারী হিসেবে জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ৫০ হাজার টাকা পাবেন রনি।তবে, দাবি আদায়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ব্যপারে অনঢ় তিনি।

রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করে রনি বলেন, তার দাবিগুলো এখন জনগণের। সাধারণ লোকজন আশ্বস্ত হতে পারবেন যে ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করলে বিচার পাবেন। তিনি হয়রানির শিকার অন্য যাত্রীদেরও অভিযোগ করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৩ জুন অনলাইনে ট্রেনের টিকিট কিনতে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করে রেলের অব্যবস্থাপনার বিরুদ্ধে ঈদুল আজহার আগে ৭ জুলাই কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি শুরু করেন মহিউদ্দিন। ঈদের দিনসহ টানা ১৪ দিন ধরে তার একার এই আন্দোলন দেশজুড়ে আলোড়ন তৈরি করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ