শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

ইংল্যান্ডে প্রচণ্ড গরমে সব ধর্মাবলম্বীর জন্য মসজিদ খুলে দেওয়ার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইংল্যান্ডে চলছে তীব্র দাবদাহ। এই দাবদাহ থেকে বাঁচতে সব ধর্মাবলম্বীদের জন্য মসজিদ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কয়েকটি মসজিদ। মসজিদ কর্তৃপক্ষ মনে করছে, এতে আশ্রয়হীন ও ভাসমান মানুষের পাশাপাশি পথিকরাও গরমের তীব্রতা থেকে আত্মরক্ষার সুযোগ পাবে।

চলতি সপ্তাহে তীব্র তাপমাত্রার কারণে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা বিভাগ চতুর্থ ‘তাপ স্বাস্থ্য সতর্কবার্তা’ জারি করেছে।

যেসব মসজিদ সাধারণ মানুষের জন্য দরজা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে তাদের একটি ম্যানচেস্টারের লংসাইটে অবস্থিত মক্কি মসজিদ। মসজিদ দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদে আশ্রয় গ্রহণকারীদের জন্য শীতল পানিরও ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদের একজন মুখপাত্র লেখেন, এটা আমরা প্রতিবেশীর প্রতি দায়িত্বপালন হিসেবেই দেখি। ইসলাম প্রতিবেশীদের পাশে থাকার তাগিদ দিয়েছে। বিশেষত কঠিন সময়ে। সূত্র: অ্যাবাউট ইসলাম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ