বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

এই মুহূর্তে বিদেশি ঋণের প্রয়োজন নেই: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ঋণ আমাদের দরকার থাকলে নেব। তবে আমাদের এই মুহূর্তে কোনো ঋণের প্রয়োজন নেই। যদি প্রয়োজন থাকে অবশ্যই আমরা নেবে। সেটা আমাদের স্বার্থেই নেব। আমরা নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো কিছু করব না।

বুধবার (২০ জুলাই) সরকারি অর্থনৈতিক ও ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফ যেসব ক্ষেত্রে আমাদের সহযোগিতা করেছে সে পরিমাণ টাকা কি তারা পায়নি। একদিন পরে তাদের টাকা পেমেন্ট করেছি তারা তা বলতে পারবে না। যেসব ঋণ আমাদের দিছে বা দেবে তা যথাসময়ে ফেরত পাবে। আমাদের ঋণ দিলে তাদের কখনও সেটা মাফ করতে হবে না। বার বার তাদের আশ্বস্ত করেছি। ঋণ শোধের সামর্থ্য আমাদের ভালো রয়েছে। আমরা পেমেন্ট নিয়ে কখনও ডিলে করিনি। আমরা সবসময় পেমেন্ট করে আসছি।

সংশয়ের বিষয়টি উড়িয়ে দিয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, আপনাদের অনেকের মনে হয়তো সংশয় কাজ করে, যে আমরা অনেক কিছু নিয়ে নেব বা চুক্তি করব। এ ধরনের কিছু (প্রস্তাব) আমাদের কাছে আসেনি, আসলে জানতে পারবেন। দেশের স্বার্থের পরিপন্থী কিছু করব না সেটি নিশ্চিত করছি।

আইএমএফ ফরমাল কিছু আমাদের বলেনি মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, আইএমএফ বাংলাদেশে আসছে, এটা একটা পরামর্শক কমিটি। তারা পরামর্শ দেয়, আমরাও তাদের পরামর্শ দিই। রিজার্ভের বিষয়টি হলো বিভিন্ন দেশ যেভাবে হিসেব করে, আমরা সেভাবেই করেছি। আমরা সেভাবেই হিসাব করে যাবে বলে সিদ্ধান্ত জানিয়ে দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী আরও বলেন, আইএমএফ মাঝে মধ্যেই দেশে আসে। দেখাশোনা করে যায়, তাদের যে পরামর্শ থাকে সেটি দিয়ে যায়। তাদের যে পরামর্শ তা সরকারের জন্য অনেক ক্ষেত্রে উপকারী। সংস্কারমুখী কিছু প্রজেক্টের কথা সবসময় বলে থাকে সংস্থাটি।

এদিকে, সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১ হাজার ৪০ কোটি ৫ লাখ ৫৬ হাজার ২৩২ টাকা ব্যয়ে ১০ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ