শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

ট্রেনের ছাদে যাত্রী নেওয়া যাবে না : হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এখন থেকে ট্রেনের ছাদে যাত্রী নেওয়া যাবে না। ছাদে যাত্রী পরিবহন করলে দায়িত্বরত রেল কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ ঘোষণা দেন।

একইসঙ্গে আদালত বলেছেন, আজ থেকে ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধ ঘোষণা করা হলো। ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ও টিকিট কালোবাজারি বন্ধে নেওয়া পদক্ষেপ ৩১ জুলাইয়ের মধ্যে জানাতে হবে। ওইদিন পরবর্তী আদেশ দেওয়া হবে।

রেলখাতের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে কমলাপুর রেলস্টেশনে টানা দুই সপ্তাহ ধরে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে রনি। রেলখাত নিয়ে তার অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সেই কমিটির তদন্ত প্রতিবেদনের তথ্য জানাতেই আজ আদালতে যান রেলের তিন সদস্যের প্রতিনিধদল।

এসময় আদালত রেলের অব্যবস্থাপনা নিয়ে রেল কর্তৃপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং ট্রেনের ছাদে যাত্রী পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ