শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

‘কর্তৃত্ববাদী দলীয় সরকারকে ক্ষমতায় রেখে জনগণের ভোটাধিকার নিশ্চিত সম্ভব নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, আগামী দ্বাদশ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া রাষ্ট্রের স্থিতিশীলতার প্রশ্নেই অত্যন্ত জরুরি। না হলে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে অভ্যন্তরীণ স্থিতিশীলতায় চরম ঝুঁকি সৃষ্টি হবে। ভূ-রাজনীতিতে প্রতিরক্ষা ব্যবস্থাসহ রাষ্ট্রের নিরাপত্তাও হুমকিতে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি।

আজ শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘ইসলামী সামজ প্রতিষ্ঠায় আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, কর্তৃত্ববাদী দলীয় সরকার ক্ষমতায় রেখে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না। ফলে সরকারের অধীন ও অধীনস্থ থেকে নির্বাচন কমিশনের প্রস্তাবিত রোডম্যাপ ভোটাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনও ভূমিকা রাখতে পারবেনা। নির্বাচন কমিশনের সংলাপ পাতানো নির্বাচনের নাটক বলেই মনে হয়।

তিনি বলেন, ইসলামী সমাজ গঠনে নেতাকর্মীদেরকে অনুপম আদর্শবান, ত্যাগী ও উন্নত আমলের অধিকারী  হতে হবে। দিনে সংগঠনের কাজ এবং রাতে মহান প্রভুর কাছে নিজকে সঁপে দিতে হবে। এছাড়া দীনকে বিজীয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করা যাবে না।

সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারী ডা. শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত গ্রুপভিত্তিক আলোচনায় অংশ নেন- আলহাজ্ব আনোয়ার হোসেন, মু. ফজলুল হক মৃধা,  মাওলানা নজরুল ইসলাম, আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, এইচ এম রফিকুল ইসলাম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ