সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের নব-নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

শুক্রবার এক অভিনন্দন বার্তায় ভারতের নতুন রাষ্ট্রপতির সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বন্ধুপ্রতীম ভারতের নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশটি উন্নয়ন ও অগ্রতিতে আরো এগিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে। বন্ধু প্রতিম দুটি দেশের অভিন্ন স্বার্থ সুরক্ষিত হবে। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা রক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বীতা অর্জনে বাংলাদেশ ও ভারত একযোগে কাজ করে যাবে।

অভিনন্দন বার্তায়, প্রতিবেশী দেশ ভারতের সাধারণ জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ