বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দেশে বিদ্যুতের অভাব নেই: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশে বিদ্যুতের অভাব নেই, আমাদের বিদ্যুৎ উৎপাদনের যথেষ্ট সক্ষমতা আছে। তবে বিদ্যুৎ সাশ্রয়ে আমরা একটি অগ্রণী ব্যবস্থা নিয়েছি। যেন আগামীতে সমস্যা না হয়।

শুক্রবার (২২ জুলাই) বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক জ্বালানি সংকটে আমাদের নাগরিক দায়িত্ব’ শীর্ষক আলোচনায় এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের অভাব না থাকলেও আগাম সতর্কতা হিসেবে সরকার সাশ্রয়ের দিকে গেছে। আমাদের সক্ষমতা আছে, তবুও আমরা ইচ্ছা করে নিজেদের সংযম করার জন্য একটা উদ্যোগ নিয়েছি, যেন আগামীতে সমস্যা না হয়।

তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিয়েছে। সে কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছে। অনেক দেশে খাদ্যের ঘাটতি দেখা দিচ্ছে। তবে ইন্দোনেশিয়া আমাদের ভোজ্যতেল দেবে। আর বিদ্যুৎ নিয়ে আমাদের আরও সাশ্রয়ী হতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের আরও একটি সুখবর দিতে চাই। গ্রিসে ১৮-২০ হাজার অবৈধ বাংলাদেশি আছেন। তাদের বৈধতা দেবে তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ