শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জিজ্ঞাসাবাদ শেষে পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পমন্ত্রী ও তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জিকে গ্রেফতার করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পার্থ চ্যাটার্জির নাকতলার বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যায় ইডির একটি দল। রাতভর মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শনিবার সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। তখন তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

ইডির দাবি, সাবেক বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে ও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে শিক্ষাসচিব মণীশ জৈন জানান, সাবেক শিক্ষামন্ত্রীর নির্দেশেই সব নিয়োগ দেওয়া হয়। তিনিই নিয়োগের মূল নিয়ন্ত্রক ছিলেন। প্রাথমিকভাবে নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করে তা যাচাই করেন ইডির কর্মকর্তারা।

এর আগে দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনের একটি ফ্ল্যাট থেকে অন্তত ২০ কোটি রুপি উদ্ধার করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ফ্ল্যাটটি অর্পিতা মুখার্জির বলে দাবি তাদের। শুক্রবার (২২ জুলাই) ওই ফ্ল্যাটে অভিযান চালায় ইডি।

ইডি বলছে অর্পিতা রাজ্যের শিল্পমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী। তদন্তকারীরা আরও দাবি করেছেন, ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। পাওয়া গেছে স্বর্ণসহ বিদেশি মুদ্রা। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ