সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৬৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২২ জুলাই) সকাল ৬টা পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৮ হাজার ৬৪৪ পিস ইয়াবা, ৫৯ দশমিক ৩৯ গ্রাম ১২৭ পুরিয়া হেরোইন, ৩৯ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৫ বোতল ফেনসিডিল ও ২০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ