মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

১০ মামলায় জামিন পেলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ১০ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ১৫ মামলার মধ্যে আগেই ৫ মামলায় জামিন পেয়েছিলেন তিনি। চলতি বছরের ২৫ মে আজাদি মার্চের ঘটনায় তার বিরুদ্ধে বেশ কিছু মামলা করা হয়। খবর ডনের।

সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, শনিবার (৩০ জুলাই) জেলা ও দায়রা জজ কামরান বাশারত মুফতির আদালতে হাজির হয়ে জামিন চান ইমরান খান।

প্রতিবেদনে বলা হয়, লংমার্চের ঘটনার পর ইমরান খানের বিরুদ্ধে মোট ১৫টি মামলা করা হয়। আগেই পাঁচ মামলায় জামিন পান তিনি।

এদিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী পারভেজ এলাহীকেই পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। ফলে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ মুখ্যমন্ত্রীর পদ হারিয়েছেন।

এর আগে পাঞ্জাবের সংসদে হওয়া মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারির সিদ্ধান্তকে ‘অবৈধ’ ঘোষণা দেয়া হয়। সে সময় হামজা শাহবাজকে মুখমন্ত্রী ঘোষণা দেয়া হয়েছিল।

১৭ জুলাই পাঞ্জাবের ২০টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই ২০টি আসনের ৪টিই লাহোরে। সাধারণভাবে এ ধরনের নির্বাচন তেমন গুরুত্ব পায় না। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। এ নির্বাচনের ফলাফল পাঞ্জাবের এবং সেই সঙ্গে পুরো পাকিস্তানের রাজনীতির জন্য ‘গেম চেঞ্জার’ হতে পারে।

পাঞ্জাবের ২০টি আসনের মধ্যে ইমরানের পিটিআই পেয়েছে ১৫টি আসন। বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পিএমএল-এন পেয়েছে ৪টি আসন। আর স্বতন্ত্র এক প্রার্থীর দখলে গেছে ১টি আসন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ