শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

সুন্দরবন সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সুন্দরবন সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এ লক্ষ্যে বছরের শুরু থেকেই পুরো বছরের বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী কর্মপরিল্পনা বাস্তবায়ন করে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকারের উন্নয়ন কর্মসূচির শতভাগ বাস্তবায়ন করতে বছরের শুরু থেকেই সফলতার জন্য আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।

রোববার (৩১ জুলাই) মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র জুন ২০২২ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য ভার্চুয়ালি আয়োজিত মাসিক এক সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে এবং দেশপ্রেমের মন্ত্রে উজ্জ্বীবিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

তিনি বলেন, সকল ক্ষেত্রেই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের জন্য কাজ করতে হবে। চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন করে দেশের বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ