শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

আগুন নেভাতে গিয়ে দমকলকর্মী দেখলেন নিজ পরিবারের ১০ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় হৃদয়বিদারক দৃশ্যের মুখোমুখি হয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী।

জরুরি কল পেয়ে আগুন নেভাতে ছুটে গিয়ে দেখেন নিজের বাড়িতেই আগুন লেগেছে। এতে তাঁর পরিবারের ১০ জন নিহত হয়েছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার দেড়শ কিলোমিটার উত্তরপশ্চিমের নেসকোপেক কমিউনিটিতে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নেসকোপেক স্বেচ্ছাসেবী ফায়ার কোম্পানির দমকলকর্মী হ্যারল্ড বেকারের ছেলে, মেয়ে, শ্বশুর, শ্যালক, শ্যালিকা ও তিন নাতি এবং অপর দুই আত্মীয় রয়েছে। এদের মধ্যে তিন শিশু এ বাড়িতে থাকত না, গ্রীষ্মকালীন ছুটি কাটাতে তারা এ বাড়িতে এসেছিল।

নিহত ১০ জনের মধ্যে ছয় জনের নাম প্রকাশ করেছে অঙ্গরাজ্য পুলিশ। নিহতেরা হল- ডেল বেকার (১৯), স্টার বেকার (১৯), ডেভিড ডবার্ট (৭৯), শ্যানন ডবার্ট (৪২), লরা ডবার্ট (৪৭) ও মারিয়ান স্লুসার (৫৪)। তবে হ্যারল্ড বেকারের পাঁচ, ছয় ও সাত বছরের তিন সন্তানের হদিস মেলেনি এখনও।

বাড়ির বারান্দা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ