শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

প্রধানমন্ত্রীর কাছে অধ্যক্ষ মিজানুর রহমানের চিঠি: যা বললেন হেফাজত আমীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কওমী মাদরাসার মান উন্নয়নে প্রধানমন্ত্রী বরাবর লিখিত দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর চিঠির সাথে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে সংগঠনটি।

আজ শনিবার এক যৌথ বিবৃতিতে আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহাম্মাদ ইয়াহহিয়া, মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এ কথা জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘কওমী ধারার দ্বীনি শিক্ষা ও শিক্ষকদের মান উন্নয়নকল্পে সদয় দৃষ্টি কামনা’ শিরোনামে প্রধানমন্ত্রী বরাবরে লিখিত হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নায়েবে আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর একটি চিঠি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

এটি হেফাজতের পক্ষ থেকে লিখিত কোন চিঠি নয়। চিঠির বিষয়টি হেফাজতের কোন ফোরামে আলোচনা করে তিনি প্রেরণ করেননি। এটি একান্তই তার ব্যক্তিগত। এই বিষয়ে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহাম্মাদ ইয়াহহিয়া ও আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীসহ কারো সাথে আলাপ করেননি। গণমাধ্যমের বরাতে বিষয়টি জানতে পেরেছে হেফাজত নেতৃবৃন্দ।

সুতরাং, উল্লেখিত চিঠিটি হেফাজতের চিঠি হিসেবে বিবেচিত হবে না। এটি একান্তই অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর চিঠি। এর সাথে হেফাজতের কোন সংশ্লিষ্টতা নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ