শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

সব রেকর্ড ভাঙল খোলাবাজারে ডলারের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খোলাবাজারে ডলারের দাম দেশের ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বর্তমানে ১১৮ থেকে ১১৯ টাকায় ডলারের দাম উঠানামা করছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরের দিকে এই উচ্চ দরে লেনদেন হয়।

গতকাল মঙ্গলবার (৯ আগস্ট) কার্ব মাকের্টে প্রতি ডলারের দাম ছিল সর্বোচ্চ ১১৫ টাকা। এর আগে এটিই রেকর্ড ছিল। সবশেষ খবর অনুযায়ী, একদিনের ব্যবধানে মার্কিন মুদ্রার বিনিময় মূল্য বাড়লো ২ থেকে ৩ টাকা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী পণ্যদ্রব্যের দাম বেড়ে গেছে। ফলে বৃদ্ধি পেয়েছে আমদানি ও পরিবহন ব্যয়। এতে দেশে ডলারের সঙ্কট সৃষ্টি হয়েছে।

রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকা (ব্যাংক জোন), বায়তুল মোকাররম, পল্টন ও গুলশান এলাকার মানি এক্সচেঞ্জ হাউসগুলো ঘুরে দেখা যায়, সকাল থেকেই সেগুলোতে ডলার কিনতে আসছেন ক্রেতারা। তবে সেই তুলনায় বিক্রেতা নেই।

ব্যবসায়ীরা বলছেন, চাহিদার বিপরীতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার বাড়ছে।

ব্যাংক থেকেও ডলার কিনতে গুণতে হচ্ছে বাড়তি মূল্য। প্রতি ডলারের জন্য পরিশোধ করতে হচ্ছে ১০৪ টাকা পর্যন্ত। তবে চিকিৎসা বা জরুরি প্রয়োজন ছাড়া মিলছে না মার্কিন মুদ্রা। চিকিৎসার ক্ষেত্রে দেয়া হচ্ছে সর্বোচ্চ ৪০০ ডলার পর্যন্ত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ