শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সংলাপ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুই বছর বিরতির পর আজ বৃহস্পতিবার প্রতিরক্ষা সংলাপে বসছে বাংলাদেশ ও ভারত। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় চতুর্থ সংলাপে দুই দেশের প্রতিরক্ষা খাতের সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে এতে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সংলাপে ঢাকার পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল ওয়াকার-উজ-জামান নেতৃত্ব দেবেন। আর নয়াদিল্লির পক্ষে দেশটির সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, এটি বাৎসরিক ডিপেন্স ডায়লগ। গত দুই বছর হয়নি। প্রতিরক্ষা নিয়ে ভারতের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক। রেগুলার আর্মি চিফ, নেভি চিফদের এক্সচেঞ্জ হচ্ছে। এয়ার চিফরাও আসা-যাওয়া করছেন। ওদের শিপ আসে। প্রচুর ট্রেনিং হচ্ছে। সেগুলোর একটা গুচ্ছ করে ডিপেন্স ডায়লগ। আরো কীভাবে সম্পর্ক বাড়ানো যায়, সেটি আলোচনায় থাকবে।

কূটনৈতিক সূত্র বলছে, সংলাপে প্রতিরক্ষা খাতে ভারতের দেয়া লাইন অব ক্রেডিটের (এলওসি) আংশিক ব্যবহার, দ্বিপাক্ষিক সহযোগিতা, নিরাপত্তা ইস্যু বিশেষ করে জঙ্গিবাদ দমন, প্রশিক্ষণ, যৌথ মহড়া, সফর বিনিময়সহ সামগ্রিক বিষয়ে আলোচনা হবে।

এর আগে ২০২০ সালের ২ নভেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে তৃতীয় প্রতিরক্ষা সংলাপ হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ