শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৫ হাজার ৬০ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় এক লাখ ৮০ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৫৪ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় চার শ।

বুধবার (২৪ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ২১ লাখ ৬৭ হাজার ১৬৫ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৭৫ হাজার ৭১৭ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৬৬ জনের এবং শনাক্ত হয়েছে ৫০ হাজার ৮৬৮ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ২০ হাজার ২৪১ জন এবং মৃত ১৯৫ জন। ইতালিতে আক্রান্ত ৩৫ হাজার ৩৫৭ জন এবং মৃত্যু ১৩৪ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৬ হাজার ৩৮২ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। জাপানে মৃত ২৬৯ জন এবং আক্রান্ত ১ লাখ ৮৫ হাজার ৪৯৭ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৯৪ জন এবং আক্রান্ত ৯ হাজার ৪৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৯৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৬৯ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৮৮ জন এবং ২৬ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৯৮ জন এবং মৃত্যু হয়েছে ৫২ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ