শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

গ্রামের মানুষ সুশাসন বোঝে না উন্নয়ন বোঝে : পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গ্রামের মানুষ সুশাসন বোঝে না, উন্নয়ন বোঝে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, গ্রামের মানুষ পানি, বিদ্যুৎ, ঘর, খাবার ও ভালোমতো থাকতে চায়। সুশাসন বলতে তারা সামাজিক নিরাপত্তা চায়।

আজ রোববার (২৮ আগস্ট) রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ‘দ্যা রিচার্স ফাইন্ডিংস অব দ্যা লেবার মার্কেট স্ট্যাডিজ ফর স্কিল অ্যান্ড ইম্পলয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

এম এ মান্নান বলেন, ‌‘এদেশে আজীবন বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ আওয়ামী লীগ সরকার দিয়েছে। তবে বর্তমানে মানুষের কিছু অসুবিধা হচ্ছে। এটাকে কেউ কেউ ইস্যু বানাতে চায়। গ্রামের মানুষের সঙ্গে আমার নিয়মিত সাক্ষাৎ হয়। তারা দুই-এক ঘণ্টার জন্য বিদ্যুতের কষ্ট সহ্য করছেন। তবে এ সমস্যা বেশিদিন থাকবে না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌‘চলমান মেগা প্রকল্পে টাকা না দিয়ে ফেলে রাখা ঠিক হবে না। তবে যেগুলো ড্রয়িং মুডে আছে, চিন্তা-চেতনায় আছে, নকশা বা পরিকল্পনার পর্যায়ে আছে সেগুলোর জন্য হয়তো আরও কিছু সময় নেব।’

‌‘আমরা শুধু খাতা নিয়ে কাজ করি না। জনগণের মনের কথাও শুনি। পদ্মা সেতুতে মানুষ ছবি তোলে, এটা দারুণ একটা উপহার। মেট্রো রেলের জন্য মানুষ ব্যাকুল হয়ে আছে। এগুলোতে টাকা বরাদ্দ দিতেই হবে।’

তিনি আরও বলেন, ‘২০২২ সালে আমি রংপুরে প্রাণ-আরএফএলের ফ্যাক্টরি ভিজিট করেছিলাম। আমজাদ সাহেবের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। প্রাণ বাংলাদেশে সবকিছুতেই ভালো কাজ করছে।’

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক (ডিজি) বিনায়ক সেনের সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরিন আফরোজ, পরিকল্পনা কমিশনের সদস্য(সচিব) ড. মোহাম্মদ ইমদাদ উল্লাহ মিয়ান, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট-ফাইনান্স) উজমা চৌধুরী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ