শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

জাতীয় ইমাম সমাজের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) সংগঠনটির চকবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, আগামী ৯-১০ ডিসেম্বর বকশিবাজারের সরকারি মাদ্রাসা-ই আলিয়ার মাঠে আযমতের রেসালাত মহাসম্মেলন বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্মেলনে দেশের শীর্ষ ওলামায়ে কেরামসহ বিভিন্ন দেশের দেওয়ানিয়াতের ঝান্ডাবাহী হাক্কানি ওলামায়ে কেরামকে দাওয়াত এর সিদ্ধান্ত হয়েছে।

এছাড়াও আগামী ৩১ আগস্ট বুধবার জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ হাওয়ারিয়িন পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

কেন্দ্রীয় সভাপতি মাওলানা কারী আবুল হোসাইন সাহেবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন— মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিন, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, সিনিয়ার সহ-সভাপতি মনোয়ার উদ্দিন লাহোরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি তসলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর হেদায়েতুল্লাহ গাজী, মুফতি আনিসুর রহমান, মাওলানা শহিদুল আনোয়ার সাদী,মাওলানা আবুল খায়ের কুসুমপুরী, মাওলানা আব্দুল হক, মুফতি শামসুল হক ওসমানী, মাওলানা মাহমুদুল হাসান মাহফুজ,মুফতি রাহমাতুল্লাহ আরবি, কারী ওয়াসেক বিল্লাহ, মাওলানা কাউসার জমিল প্রমুখ নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ