শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ডেপুটি স্পিকার হচ্ছেন শামসুল হক টুকু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একাদশ জাতীয় সংসদের ঊনবিংশতম অধিবেশন বসছে রোববার (২৮ আগস্ট)। এই অধিবেশনের প্রথম দিনই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে সংসদ। আজ সন্ধ্যা ৭টায় নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানো হবে। জাতীয় সংসদ সচিবালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু ডেপুটি স্পিকার নির্বাচিত হতে যাচ্ছেন। নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা ৭ টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সূত্র জানায়, ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকেই বেছে নিচ্ছে সরকার। ইতোমধ্যে সংসদ সচিবালয়কে নির্দেশ দেওয়া হয়েছে এ সংক্রান্ত সব নথি প্রস্তুত করার জন্য।

চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী রোববার সকাল ১০টার মধ্যে প্রস্তুতি নিয়ে সংসদে আসার জন্য ফোন করে বলেছেন শামসুল হক টুকুকে। গণভবন থেকেও তাকে প্রস্তুতি নিয়ে আসার জন্য বলা হয়েছে।

শামসুল হক টুকু পাবনা থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। তিনি ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯-২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

২০১৯ সালের ৩০ জানুয়ারি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসন শূন্য হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ