শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিএনপি শর্টকাট রাস্তায় ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি জানে নির্বাচন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না। তাই, তারা অলিগলি দিয়ে শর্টকাট রাস্তায় ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু, এ দেশে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা আর যাবে না। নির্বাচনের মাধ্যমেই তাদের ক্ষমতায় আসতে হবে।’

রোববার (২৮ আগস্ট) সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত, এতে কোনো সন্দেহ নাই। তিনিই খুনিদের বিদেশ পাঠান, পুনর্বাসন করেন। বিএনপির হাতে রক্তের দাগ, ১৫ আগস্টের রক্তের দাগ, একুশে আগস্টের রক্তের দাগ।’

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আকতার জাহান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মাহফুজুল আলম লোটন প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ