শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

‘সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে প্রয়োজনে রোহিঙ্গা ক্যাম্পে সেনা অভিযান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী যৌথ অভিযানে অংশ নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার (২৮ আগস্ট) বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির ৫ম সভা শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ক্যাম্পে বিনা কারণে রক্তপাত হচ্ছে। হানাহানি হচ্ছে। মাদক ও সন্ত্রাস বেড়ে যাচ্ছে। এগুলো বন্ধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হবে। তাই নিয়মিত বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী যেকোনো সময় অভিযান করতে পারবে বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সব বাহিনী ক্যাম্পে কাজ করবে। সমন্বিত অভিযানের মাধ্যমে ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সেনার সঙ্গে বিজিবি, পুলিশ, র‍্যাব, আনসার সবার একযোগে তথ্যভিত্তিক অভিযান হবে। সুনির্দিষ্ট প্রয়োজনে সেনাবাহিনী অভিযান করবে।

রোহিঙ্গা ক্যাম্পে বারবার কেন আগুন লাগছে, সেটাও খতিয়ে দেখা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যাম্পের অনেকেই মিয়ানমারের সিম ব্যবহার করে জানিয়ে মন্ত্রী বলেন, মোবাইল নজরদারিতে আনা হবে। দেশীয় মোবাইল অপারেটরের সিম ব্যবহার করাতে হবে। নজরদারি থাকবে কারা কী সিম ব্যবহার করে।

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আসাদুজ্জামান খান কামাল বলেন, রোহিঙ্গাদের নিতে যারা প্রস্তাব দিয়েছেন তা যাচাই বাছাই চলছে। যুক্তরাষ্ট্রসহ কেউ আগ্রহ প্রকাশ করলে সেটি আমরা খতিয়ে দেখছি। তবে এখনও যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাব আসেনি।

তিনি বলেন, যদি প্রস্তাব আসে তাহলে অল্পসংখ্যক নয়, অধিকসংখ্যক নেওয়ার জন্য বলব। এতে আমাদের সুবিধা হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ