শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সরকারের উদ্যোগে চালের দাম কমছে: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকার খাদ্যবান্ধব কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়ায় বাজারের চালের দাম কমতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার সকাল সাড়ে ১০টায় নওগাঁর বেশ কয়েকটি আউশের মাঠ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। পরিদর্শনের সময় স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। সঙ্গে ধানের ভালো দাম পাওয়ার আশ্বাসও দেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, এ বছর আউশ মৌসুম জুড়ে আবহাওয়ার বৈরীতা ছিলো না। বর্ষার কারণে ধান ও চালে দাগ হয়, ফলন নষ্ট হয় এবং পচে যায়। এবার কিন্তু সেরকম কোনো কিছুই হয়নি। তাই অন্যান্য বছরের তুলনায় ফলন হয়েছে ভালো। আবার বাজারে এই ধানের দামও মিলছে বেশ চড়া। সব মিলিয়ে আউশে আশা পূরণ হয়েছে কৃষকের।

ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, অযথা চালের দাম বাড়িয়ে ভোক্তাদের কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের আশায় বাজার অস্থিতিশীল করবেন না। চালের পর্যাপ্ত মজুত আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ