শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কিশোরগঞ্জে টিকটক ভিডিও দেখে ফাঁসি খেলতে গিয়ে ৮ বছরের শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টিকটক ভিডিও দেখে ফাঁসি খেলতে গিয়ে হুমাইরা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ব গাঙকুল পাড়া গ্রামে রবিবার বিকালে এ ঘটনা ঘটে।

হুমাইরা পূর্ব গাংকুল পাড়া গ্রামের খুর্শিদ উদ্দিনের মেয়ে। সে গনেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

গনেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার স্কুলে গিয়ে ঘটনাটি শুনেছেন তিনি। পরে খোঁজ নিতে তাদের বাড়িতে গিয়ে জেনেছেন- টিকটক ভিডিও দেখে হুমাইরা ফাঁসি ফাঁসি খেলছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার শিশুটির মা কোনো কাজে বাড়ির বাহিরে যান। আর তার বাবা বারান্দায় ঘুমিয়েছিলেন। এই ফাঁকে হুমাইরা তার ছোট ভাইকে ঘর থেকে বের করে দিয়ে টিকটক ভিডিওর মধ্যে যে ফাঁসির ভিডিও দেখেছিল, তার অভিনয় করতে গিয়েই হয়তো গলায় ফাঁস লেগে মারা গেছে। পরে হুমাইরার মা এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ।

পরে তিনি জানালা দিয়ে হুমাইরাকে ঘরের কাপড় ঝুলানো বাঁশের সাথে ওড়না দিয়ে ঝুলে থাকতে দেখেন। পরে পাড়াপ্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি এবং লাশ রাতেই দাফন করা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ