শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

‘জ্বালানি তেলের দাম ৫ টাকা কমানো জনগণের সঙ্গে তামাশার শামিল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের মূল্য লিটার প্রতি ৫ টাকা কমানোর সিদ্ধান্ত জনগণের সাথে চরম তামাশা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন তেলের প্রায় ৪৬% মূল্যবৃদ্ধির পর জনগণের প্রতিবাদ ও অসন্তোষের কারণে সরকার লিটার প্রতি ৫ টাকা কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা জনগণের সাথে তামাশা ও প্রতারণার শামিল।

তারা বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় গত ৭ জুলাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দেন। আমাদের প্রশ্ন, বিশ্ববাজারে যখন দাম কমে, তখন কি মন্ত্রীরা কমানোর ইঙ্গিত দেন? বিশ্ববাজারে তেলের দাম বাড়লেই তারা বাড়ানোর জন্য ব্যস্ত হয়ে যান, এটা ঠিক না।

তারা আরো বলেন, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর জনতার রুদ্ররোষ আঁচ করতে পেরে সরকার তেলের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু প্রায ৫০% বাড়ানোর পর লিটার প্রতি ৫ টাকা কমানোর নামে নতুন করে লুটপাটের ফন্দিফিকির করছে। সরকারের এ সিদ্ধান্ত অমানবিক।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ