শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পাকিস্তানকে জরুরি সাহায্যের আবেদন জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

জাতিসংঘ পাকিস্তানের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ১৬০ কোটি ডলারের আবেদন করেছে।

পাকিস্তানের বুল নিউজের বরাতে জানা যায়, পাকিস্তান সরকার ও জাতিসংঘ বন্যা-দুর্গত মানুষের চাহিদা মেটাতে যৌথভাবে বন্যা প্ররিস্থিতি মুকাবিলায় পরিকল্পনা ২০২২ চালু করেছে।

এ উপলক্ষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বন্যা দুর্গতদের সাহায্যের জন্য একটি বার্তাও প্রকাশ করেছেন।

তার বার্তায় আন্তোনিও গুতেরেস বলেছেন, পাকিস্তানের জনগণের অবস্থা আঙ্কাজনক। পাকিস্তানের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি ঘোষণা করেছেন, জাতিসংঘ ৫.২ মিলিয়ন ক্ষতিগ্রস্থ মানুষকে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে।

তিনি আরো বলেন, পাকিস্তানের অবিলম্বে সহায়তা প্রয়োজন, বন্যার কারণে অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। প্রতিটি দেশ যেনো পাকিস্তানের সহায়তায় এগিয়ে আসে। এই কঠিন সময়ে পাকিস্তানকে সাহায্য করার জন্য অনুরোধ করা হচ্ছে।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জুলিয়ান হারনেস, অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, তিনি পাকিস্তানের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন যেখানে ধ্বংসযজ্ঞ কল্পনার বাইরে ও যার কারণে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেছেন তিনি পাকিস্তান সরকারের সাথে কাজ চালিয়ে যাবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ