শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা হবে না : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে কোনোদিন শ্রীলঙ্কার পরিস্থিতি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান,  দেশের অর্থনীতি পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, আমাদের যে ঋণ তাতে আমরা কখনও কারও কাছে আটকে যাব না। বাংলাদেশ সেই অবস্থায় নেই।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় এ কথা জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, যারা অপরাধ করে বিদেশে পালিয়ে গেছে, তারা এবং বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের স্বজনেরা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সভায় ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ৭৫’র ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে শুধু একটি পরিবারের নয়, পুরো জাতি ও দেশের ক্ষতি করেছিল ঘাতকরা।

প্রধানমন্ত্রী বলেন, দেশে আজ গুম-খুন ও ভোট কারচুপির কথা বলে বিএনপি। কিন্তু এ দেশে গুম-খুন, ভোট কারচুপির সৃষ্টি করেছিল জিয়াউর রহমান।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলে বাংলাদেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হয়েছিল, সেখান থেকে দেশকে উদ্ধার করেছে আওয়ামী লীগ। দেশের জ্বালানি তেলের পরিস্থিতির কথাও তুলে ধরেন শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার কমিশনের চিন্তা করে না, দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে প্রকল্প গ্রহণ করে।

বিএনপির ক্ষমতার সময়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজধানীতে বিদ্যুত ও পানির জন্য হাহাকার সৃষ্টি হয়েছিল। সারের জন্য মাঠে নামায় ১৮ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল।

জ্বালানি তেলের দাম কমানো প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তেল পাচার বন্ধ হওয়ায় লিটারে পাঁচ টাকা দাম কমানো হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ