শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

হাসপাতাল থেকে সন্ধ্যায় বাসায় ফিরবেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বুধবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় (ফিরোজায়) ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে খালেদা জিয়াকে বিকেলে বাসায় নেয়া হবে। গত ২২ আগস্ট সন্ধ্যায় খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়েছিল। ওইদিন ইকো, ইসিজি ও এনজিওগ্রাম ছাড়াও তার এক্সরে করা হয়েছিল। এরপর তাকে বাসায় নেয়া হয়। কিন্তু আরও কিছু পরীক্ষার জন্য ২৮ আগস্ট সন্ধ্যায় আবারও তাকে হাসপাতালে নেয়া হয়। এসব পরীক্ষা শেষে খালেদা জিয়াকে আবারও বাসায় নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে অসুস্থ হয়ে টানা দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২৪ জুন বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১০ জুন গভীর রাতে হৃদ্‌রোগের সমস্যা নিয়ে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হাসপাতালে এনজিওগ্রাম করে তার হৃদ্‌যন্ত্রে একটি রিং পরানো হয়। চিকিৎসকরা তখন তার হৃদযন্ত্রে আরও দুটি ব্লক ধরা পড়ার কথা জানিয়েছিলেন।

বর্তমানে তিনি বহু বছর ধরে হৃদপিণ্ডের রক্তনালিতে ব্লক, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা।

গত বছরের এপ্রিলে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। এরপর জুন পর্যন্ত খালেদা জিয়াকে পাঁচ দফা বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি করা হয়। এর আগে ৬ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একই হাসপাতালে নেয়া হয়েছিল।

উল্লেখ্য খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ