মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

পাকিস্তানের জন্য দেড় কোটি টাকা বরাদ্দ বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইতিহাসের ভয়াবহতম বন্যায় ধুঁকছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ পাকিস্তান। দেশটির তিন ভাগের এক ভাগ সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে সম্প্রতি জানিয়েছেন দেশটির জলবায়ুমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে বাংলাদেশ সরকার ১ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ টাকা বরাদ্দ দিয়েছে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের জন্য বিস্কুট, ড্রাই কেক, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন, মশারি, কম্বল ও তাঁবু জরুরি ভিত্তিতে কিনে পাকিস্তানে পাঠানোর জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১০ মেট্রিক টন বিস্কুট, ১০ মেট্রিক টন ড্রাই কেক, ১ লাখ (পিস) পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরস্যালাইন, ৫ হাজার মশারি, ২ হাজার কম্বল ও ২ হাজার তাঁবু।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চলমান বন্যা পরিস্থিতিকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছেন।

জুনে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে পাকিস্তানের অন্তত ১ হাজার ১৩৬ জন বন্যার কারণে মারা গেছেন। দেশটি এরই মধ্যে বন্ধুপ্রতিম দেশ ও দাতা সংস্থাগুলোর কাছে আর্থিক সাহায্য চেয়েছে।

এদিকে, পাকিস্তানে বন্যাদুর্গতদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ১৬ কোটি ডলার সহায়তার আবেদন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এর আগে সবশেষ ২০১০ সালে পাকিস্তানে বন্যায় ২ হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ