মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

ব্রিটেনের রাজা হচ্ছেন যুবরাজ চার্লস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাভেথের মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা হতে যাচ্ছেন চার্লস। তিনি রাজা তৃতীয় চার্লস হিসেবে এখন পরিচিতি পাবেন। গতকাল বৃহস্পতিবার রানির মৃত্যুতে তিনি দেশটির রাজা হচ্ছেন। রাজমুকুট মাথায় দেয়ার আগে তাকে বেশ কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যেতে হবে।

মায়ের অসুস্থতার খবর পেতেই স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে উপস্থিত হন চার ছেলে-মেয়ে- যুবরাজ চার্লস (৭৩), রাজকুমারী অ্যান (৭২), যুবরাজ অ্যান্ড্রিউ (৬২), যুবরাজ এডওয়ার্ড (৫৮)। চার্লসের বড় ছেলে যুবরাজ উইলিয়ামও হাজির হন। সুদূর আমেরিকা থেকে ছুটে আসেন উইলিয়ামের ভাই হ্যারি এবং তার স্ত্রী মেগ্যান। তারপরই আসে রানির মৃত্যুর খবর।

রাজ পরিবারের নিয়ম অনুযায়ী বড় ছেলে যুবরাজ চার্লসই হন ইংল্যান্ড এবং ১৫টি কমনওয়েলথ দেশের রাজা। ‘কুইন কনসর্ট’ হলেন তার স্ত্রী ক্যামিলা।

৭৩ বছর বয়সী চার্লস ১৯৫২ সালে ইংল্যান্ডের যুবরাজ হন। তার উপাধি ‘প্রিন্স অব ওয়ালেশ’ এ এখন ভূষিত হবে তার বড় ছেলে উইলিয়াম। মায়ের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চার্লসকে অনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করার কথা। লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাকে রাজা ঘোষণা করা হবে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রিভি কাউন্সিলের সদস্যরা, সরকারি কর্মকর্তারা, কমনওয়েলথের হাই কমিশনাররা এবং লন্ডনের মেয়র। সূত্র: বিবিসি

-এএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ