মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

যেসব লক্ষণে বুঝবেন শিশুর ডায়াবেটিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পৃথিবীতে দিন দিন বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। বর্তমানে ছোট শিশুরাও আক্রান্ত হচ্ছে ডায়াবেটিসে। পরিসংখ্যান বলছে, বর্তমানে ৫ থেকে ২০ বছরের মধ্যে গোটা বিশ্বের প্রায় ১.১ মিলিয়ন শিশু ডায়াবেটিসে আক্রান্ত। প্রতি বছর ১ লাখেরও বেশি শিশু টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হয়।

বিশেষজ্ঞদের মতে, শিশুরা সাধারণত টাইপ-১ ডায়াবেটিসেই আক্রান্ত হয়। বিশেষ কিছু ক্ষেত্রে টাইপ-২ ডায়াবেটিসেও আক্রান্ত হয় শিশুরা। শিশুদের জীবনধারায় বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করলেই চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত চিকিৎসা শুরু করা উচিত।

শিশুর ডায়াবেটিসের কারণ: গর্ভবতী মায়েদের অনিয়ম, অপুষ্টি, জন্মের সময় শিশুর ওজন কম হলে, খাবারে মাংস-চিজ-মিষ্টির পরিমাণ বেশি থাকলে, শারীরিক পরিশ্রম কম করা, ব্যায়াম ও হাঁটাচলা না করা।

শিশুদের ডায়াবেটিসে আক্রান্ত এর লক্ষণ

* শিশুরা সাধারণত প্রাণবন্ত ও চঞ্চল প্রকৃতির হয়। প্রায় সব শিশুর এনার্জি লেভেল অনেক বেশি থাকে। কিন্তু সব সময় ক্লান্তি, দুর্বলতা দেখা দিলেই সতর্ক হওয়া উচিত।

* শরীরচর্চা ছাড়াও দ্রুত ওজন কমছে শিশুর? ডায়াবেটিসের লক্ষণ এটিও।

* বার বার ক্ষুদা পাওয়া, গলা শুকিয়ে আসা এবং ঘুম ঠিকমতো না হওয়াও শিশুদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার লক্ষণ।

* ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিচ্ছে? অতিরিক্ত পানি খেলেই এ সমস্যা দেখা যায়। কিন্তু দীর্ঘদিন এ লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।

* ডায়াবেটিসে আক্রান্ত হলে চোখের সমস্যা দেখা দেবেই। শিশুরা চোখে ঝাপসা দেখলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন।

* বুকজ্বালা করা, বমি বমি ভাব, পেট খারাপ মাঝে মধ্যেই এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে।

* মুখ পরিষ্কার করার পরেও দুর্গন্ধ যাচ্ছে না? টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত হলে এ লক্ষণটি দেখা যায়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ