মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

বিশ্বে করোনায় মৃত্যু কমেছে, আক্রান্ত বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ১৫ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২২৪ জনের, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় এক শ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ২৭২ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ২২ হাজার ৫৭১ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩০৭ জনের এবং শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৭১৭ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ১১ হাজার ৩০০ জন এবং মৃত ১২২ জন। ইতালিতে আক্রান্ত ১৮ হাজার ৮৪৯ জন এবং মৃত্যু ৬৯ জনের।

গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৪৯ হাজার ৭০৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের। জাপানে মৃত ১৯১ জন এবং আক্রান্ত ৭৮ হাজার ৭০১ জন। গত ২৪ ঘণ্টায় হাঙ্গেরিতে মৃত ৪২ জন এবং আক্রান্ত ১১ হাজার ৫৯৬ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ