মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সিলেট বন্যায় ক্ষতিগ্রস্ত মাদরাসায় অনুদান দিবে বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: সিলেট বিভাগের বন্যায় ক্ষতিগ্রস্ত বেফাক কর্তৃক নির্ধারিত মাদরাসাসমূহে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে মুহতামিম সম্মেলন আয়োজন করা হয়েছে। এতে সিলেট বিভাগের সংশ্লিষ্ট সকল বেফাকভুক্ত মাদরাসার মুহতামিমকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা যায়, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বাের্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র আয়োজনে রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া গহরপুরে এ মুহতামিম সম্মেলন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের প্রধান মেহমান হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। বিশেষ মেহমান হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান, বেফাকের ভারপ্রাপ্ত সিনিয়র সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান।

এছাড়া উপস্থিত থাকবেন, বেফাক সহসভাপতি মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর, মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ, মুফতি মনসুরুল হক, মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বেফাকের যুগ্ম মহাসচিব মুফতি নুরুল আমীন।

বেফাক সহসভাপতি, জামিয়া গহরপুরের মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী আওয়ার ইসলামকে জানান, অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলার প্রায় সাড়ে পাচশ’ মাদরাসার মুহতামিম উপস্থিত থাকবেন। এর মধ্যে মাদরাসাগুলোর প্রয়োজন ও ক্ষতির বিষয় বিবেচনা করে বেফাকের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

তিনি জানান, বন্যাকালীন সময়েই বেফাক কর্তৃপক্ষ মাদরাসাগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করে। তবে কোন মাদরাসা কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পরিমাণ কেমন? এসব বিষয়ে খোঁজ খবর নিতে কিছু সময় লেগেছে। আমরা খোঁজ নিয়ে দেখতে পেয়েছি কিছু মাদরাসা তেপায়া নেই, কিছু মাদরাসার আবাসিক ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, কিছু মাদরাসা আরো নানানভাবে ক্ষতির মুখোমুখী। বেফাক তাদের সামর্থ অনুযায়ী তাদের পাশে দাঁড়াবে।

কেএল/

No description available.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ