শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

যশোর বোর্ডে এসএসসির বাংলা ২য় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। রুটিন অনুযায়ী আগামী শনিবার এই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে, দিন সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, ‘চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় ও লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্রের স্থানে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ বিতরণ করা হয়েছিল।

এজন্য শনিবারের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে, রুটিন অনুযায়ী এদিন একই বিষয়ের সৃজনশীল পরীক্ষা বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা ৪০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।’

আন্তশিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনা করে স্থগিত এমসিকিউ পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশ্নপত্রের এমন ত্রুটির ক্ষেত্রে কেন্দ্র সচিব বা কেন্দ্র সংশ্লিষ্টদের কোন গাফিলতি দেখছি না। যেখান থেকে প্রশ্নপত্র প্যাকেটজাত হয়েছে, সেখান থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তারপরেও বোর্ড ও আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে তদন্ত করবে।’

এ বছর যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৭০ হাজার ৩৭৭ জন। যা গত বছরের তুলনায় ২৩ হাজার ২৭ জন কম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ