শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কেন্দ্রে ম্যাজিস্ট্রেট আসার খরবে পালিয়েছে ৭ মাদরাসার শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল আবাদ তাকিয়া ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও  সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করা ৭ পরীক্ষার্থী কেন্দ্রে ম্যাজিস্ট্রেট আসার খবরে পালিয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা।

উপজেলার হোসেনগাঁও দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিলো তারা।

রাণীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা বলেন, পরীক্ষা চলাকালীন আমরা জানতে পারি কয়েকজন শিক্ষার্থী ভুয়া রেজিস্ট্রেশন কার্ড দিয়ে পরীক্ষা দিচ্ছেন।

খবর পেয়ে আমরা সেখান যাই। আমাদের যাওয়ার খবর পেয়ে তারা পালিয়ে যায়। আমরা তাদের ভুয়া রেজিস্ট্রেশন কার্ডসহ কাগজগুলো নিয়ে এসেছি। এই শিক্ষার্থীরা এ বছর আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

তিনি আরও বলেন, আগামীকাল ওই প্রতিষ্ঠানের প্রধানকে ডাকা হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ